টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
একটিতে জয়, আরেকটিতে হার। ফের মাঠে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে চলতি এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মালয়েশিয়ার বিপক্ষে লড়াই। যেখানে টস ভাগ্য সঙ্গে থাকল নিগার সুলতানা জ্যোতির। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক।
পিচ দেখে ব্যাটিংয়ের উপযোগী মনে হওয়ায় টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রথমে ব্যাট করে ১৩০ রানের লক্ষ্য দাঁড় করানোর চিন্তা টাইগ্রেস অধিনায়কের। যদিও সিলেটের উইকেটে রান তোলা সহজ নয়!
তবে রেকর্ড জ্যোতিদের পক্ষে। মালয়েশিয়ার বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।
বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সানজিদা আক্তার, ফারিহা তিশনা।
মালয়েশিয়া একাদশ: উইনিফ্রেড দুরাইসিংগাম (অধিনায়ক), মাস এলিসা, আইন্না হামিজা হাশিম, মাহিরা ইজ্জাতি ইসমাইল, নুর আরিয়ান্না নাতসিয়া, এলসা হান্ডার, আইসিয়া এলিসা, নুর হায়াতি জাকারিয়া, সাশা আজমি, নুর দানিয়া সিউহাদা, আইনা নাজওয়া।
এমএসএম / এমএসএম
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ