কমলগঞ্জে গলায় ফাঁস দিয়ে চা শ্রমিকের আত্মহত্যা
মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির গোয়ালঘরের আড়ার সাথে গলায় রশি পেছিয়ে ফাঁস দিয়ে কৃত্তিবাস রবিদাস (৫০) নামে এক চা শ্রমিক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরবেলা উপজেলার মাধবপুরের শ্রীগোবিন্দপুর চা বাগানের মদনপুর লাইনে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে। নিহত কৃত্তিবাস রবিদাস একই বাগানের মৃত রাম প্রসাদ রবিদাসের ছেলে। ও চার সন্তানের জনক। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে বাগানে এ আত্মহত্যার ঘটনা নিয়ে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, রাতের খাবার শেষ করে পরিবারের সবাই ঘুমিয়ে পরে। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে কৃত্তিবাসের স্ত্রী রেখা রবিদাস গরু বের করতে গেলে গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে বসা অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে বিষয়টি স্থানীয় ইউপি ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও পুলিশকে জানালে চেয়ারম্যানের উপস্থিতিতে পুলিশ মরদেহের সুরতহাল তৈরী করে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ‘আত্মহত্যার কারণ জানা যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে।’
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied