ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে ফের করোনা পরীক্ষা শুরু


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৫২
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিন বিকল হওয়ার ১০ দিন পর ফের করোনা পরীক্ষা শুরু হয়েছে। গত মঙ্গলবার নতুন মেশিনটি হাসপাতালে সংযুক্ত করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে করোনা পরীক্ষা শুরু করা হয়। পিসিআর বিকল হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছিল আগস্টের আগে মেশিনটি চালুর সম্ভাবনা নেই। গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামের উদ্যোগে বিজিএমইএর সহযোগিতায় যন্ত্রটি হাসপাতালে স্থাপন করা হয়েছে।
 
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আবদুল কাদের বলেন, মেশিনটি বিকল হওয়ায় গত মাসের ২৮ তারিখ থেকে করোনা পরীক্ষা বন্ধ ছিল। আজ (বৃহস্পতিবার) থেকে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা শুরু করা হয়েছে।
 
গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, গাজীপুরে প্রতিদিন গড়ে ৪০০টির মতো নমুনা পরীক্ষা হয়। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন নষ্ট হওয়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ল্যাব ও ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হতো।
 
জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, বিজিএমইএ কর্তৃপক্ষের কাছে অনুরোধে জানালে তারা দ্রুত ব্যবস্থা করে দিয়েছে।

এমএসএম / জামান

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত