ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

টি-টোয়েন্টিতে ২২ ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি উইন্ডিজ ক্রিকেটারের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৩:২৬

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে রাকিম কর্নওয়ালের পরিচয় একজন স্পিনার হিসেবে। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার ক্রিকেটারকে আলাদা করেই চেনা যায়। কখনো ব্যাট হাতে ব্যাটিং করার সুযোগ পান আবার কখনো পাননা। তাইতো নিজেকে ব্যাটার হিসেবে প্রমাণ করার সুযোগ থাকে কম। তবে ক্যারিবিয়ানদের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলে বারবাডোজ রয়্যালসের হয়ে ব্যাট হাতে ইনিংসের ওপেন করতে দেখা যায় বড়সহ দেহের অধিকারী এই ক্রিকেটারকে। 

উইন্ডিজ ক্রিকেটার কর্নওয়াল একবার নিজেকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান হিসেবেও দাবি করেছিলেন। গতকাল বুধবার নিজের করা সেই মন্তব্যের প্রমাণ ব্যাট হাতে দিলেন ২২ ছক্কা হাঁকিয়ে।

যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগ আটালান্টা ওপেনে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সব ধরণের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে ডাবল সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কর্নওয়াল। গতকাল নিজের দল আটালান্টা ফায়ারকে জেতাতে ৭৭ বলে তিনি করেছেন অপরাজিত ২০৫ রান। এদিন কর্নওয়াল ছক্কা হাঁকিয়েছেন ২২টি, চার মেরেছেন ১৭টি। বড় দেহের এই ব্যাটার ব্যাট করেছেন ২৬৬ স্ট্রাইক রেটে।

এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন ভারতের সুবোধ ভাটি। চলতি বছরে দিল্লির একটি ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে সুবোধ ৭৯ বলে করেন অপরাজিত ২০৫ রান। ১৭টি ছক্কার পাশাপাশি ১৭ টি চার মারেন সুবোধ। সুবোধের স্ট্রাইক রেট ছিল ২৫৯.৪৯।

এমএসএম / এমএসএম

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে