ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মান্দায় ওসির সামনে গ্রাম পুলিশকে মারপিটের অভিযোগে মামলা


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৩:৩০

নওগাঁর মান্দায় নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওসির সামনেই গ্রাম পুলিশকে মারপিটে করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কশব উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক আলী সরদার বাদী হয়ে মান্দা থানায় ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত রবিবার বিকেল ৫টার দিকে প্রধান শিক্ষক মোবারক আলী সরদার সহকারী শিক্ষক মকবুল হোসেনসহ কয়েকজন শিক্ষককে নিয়ে বিদ্যালয়ের বেতন-বিল ও দাপ্তরিক কাজ করছিলেন। এসময় কম্পিউটার ল্যাব অপারেটর পদে স্থগিত হওয়া নিয়োগ, গোপনে দেয়া হচ্ছে এমন সন্দেহে আসামিরা সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ গ্রাম পুলিশকে মারধর করেন।

এমতাবস্থায় কোন উপায় না পেয়ে শিক্ষক মোবারক আলী সহায়তার জন্য মান্দা থানার ওসিকে অবহিত করেন। প্রায় ১ ঘন্টা পর রাত অনুমানিক ৭টার দিকে ওসি শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স ও গ্রাম পুলিশ খইরুল ইসলাম খয়েরকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আসেন। এসময়  উত্তেজিত জনতা মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমানের সামনে গ্রাম পুলিশ খয়েরকে মারধরসহ তাঁর পরনে থাকা সরকারি পোষাক ছিঁড়ে নষ্ট করে ফেলেন।

উল্লেখ্য, মান্দা উপজেলার কশব উচ্চবিদ্যালয়ে পাঁচটি পদে গত ২৬ আগস্ট নিয়োগবোর্ড অনুষ্ঠিত হয়। শুরু থেকে এসব পদে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় লোকজন। এর জের ধরে করে গত রোববার রাতের অন্ধকারে সদ্য নিয়োগকৃত কর্মচারীদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জিম্মি করে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত যাই। অবস্থা বেগতিক দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। কিন্তু উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে গ্রাম পুলিশকে মারপিট করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদি হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি  মামলা করেছেন।

এমএসএম / এমএসএম

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ