ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

ইলিশে নিষেধাজ্ঞা, ঘাটে ফিরছে জেলেরা


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২২ দুপুর ৩:৫৫

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মধ্যরাত থেকে সারাদেশে মা ইলিশ রক্ষায় নিরাপদ প্রজজনের জন্য ইলশ ধরা, পরিবহন, বিক্রয়, মজুদ ও বিনিময়ের ওপর ২২দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই পটুয়াখালীর বাউফলের তেতুঁলিয়া নদীর মৎস্য জীবি জেলে ও সমুদ্রের জেলেরা ঘাটে ঘাটে ফিরতে শুরু করেছে। 

বৃহস্পতিবার দুপুরে দেখা যায়, উপজেলার বড় মৎস্য বন্দর কালাইয়াতে ১০/১২টি মাছ ধরার ছোট বড় ট্রলার নিয়ে জেলেরা ঘাটে ফিরে আসেছে। এছাড়াও নাজিরপুর, চন্দ্রদ্বীপ, কেশবপুর ও ধুলিয়া ইউনিয়নের জেলেরা ঘাটে ফিরতেছে। ঘাটে ফেরা জেলেরা জানান, ‘রাত ১২টার পর থেকে ইলিশ অবরোধ শুরু। পুলিশসহ বিভিন্ন প্রশাসন অভিযান শুরু করবে। তাই তারা ঘাটে ফিরে এসেছে। অবরোধ শেষ হলে আবার নদীতে নামবেন’।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, বৃহস্পতিবার মধ্য রাত থেকে আগামী  ২৮অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে। মা ইলিশ রক্ষায় অবরোধ শতভাগ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মৎস্য বিভাগ। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়ন, মৎস্য বন্দর, জেলেসহ সংশ্লিষ্টদের সাথে সচেতনতামুলক সভা করা হয়েছে। এছাড়াও মাইকিং, পোস্টার ও লিফলেট বিতরণ করে মৎস্য বিভাগ। তথ্য মতে, উপজেলা প্রায় ৬হাজার জেলে রয়েছে। যার অধিকাংশই তেতুঁলিয়া নদীতে মৎস্য শিকার করে। অবরোধ চলাকালীন সময় জেলেদের জন্য ৩০ কেজি করে ভিজিএফ চালও বিতরণ করা হবে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, ‘মা ইলিশ রক্ষায় মধ্যরাত থেকে আমরা কঠোর অবস্থানে থেকে নদীতে অভিযান পরিচালনা করবো’। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা