কুষ্টিয়ায় স্বামীকে গলা কেটে হত্যা মামলার রহস্য উদঘাটন : গ্রেফতার -২
কুষ্টিয়ার আলোচিত চাঞ্চল্যকর আড়ুয়াপাড়ায় মেজবা উদ্দিন সাব্বির আহমেদ (৩৯) নামের এক যুবককে জবাই করে হত্যা মামলার প্রধান ২ জন আসামী পুলিশের হাতে গ্রেফতার।বুধবার আনুমানিক দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া শহরতলীর পৌরসভা এলাকার বারখাদা মীরপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর উপজেলার বাড়ইপাড়া ইউনিয়নের কবরবারিয়া এলাকার একটি বাঁশঝারের ভিতর থেকে হত্যা কাজে ব্যবহৃত ছুরি (ডেগার) উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার সময় কুষ্টিয়া পুলিশ লাইনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন কুষ্টিয়া শহরতলীর বাড়াদী উত্তরপাড়া এলাকার মৃত হানু মালিথার ছেলে আতিউর রহমান @ আতাই (৩০) ও নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী কুষ্টিয়া শহরতলীর লাহিনী বটতলা এলাকার শামসুলের মেয়ে রজনী খাতুন (২৫)।
পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলমের সঠিক দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিশনের সার্বিক সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খানের নেতৃত্বে এসআই নজরুল ইসলাম,এএসআই আসাদুর রহমান আসাদ,এএসআই শাহিনুর রহমান শাহীন, কন্সট্রেবল সেলিম রেজা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করেন।
উল্লেখ্য : নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রজনীর সাথে আতাইয়ের অবৈধ পরকিয়া সম্পর্ক ছিল। বিষয়টি সাব্বির জানতে পারায় বাধাগ্রস্ত করার কারনে সাব্বিরের সাথে পারিবারিক ভাবে সামান্য কথা কাটাকাটি হয়। এরই জের ধরে গত ৩ অক্টোবর অনুমানিক রাত ৪ টার সময় পূর্ব পরিকল্পিতভাবে সাব্বিরের আড়ুয়াপাড়া ছোট ওয়ার্লেস গেট সংলগ্ন নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাকে গলা কেটে হত্যা করা হয়।নিহত সাব্বির আড়ুয়াপাড়া টিএনটি গেট সংলগ্ন মৃত আলহাজ রমজান আলীর ছেলে। পরে বুধবার (৪ অক্টোবর) নিহত সাব্বিরের বোন রাবেয়া খাতুন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং-২/৪৩১,তারিখ-০৪/১০/২০২২ ইং।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied