ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

নাগরপুরে ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্বার


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৬-১০-২০২২ বিকাল ৫:১৯
টাঙ্গাইলের নাগরপুরে মো. হাসমত আলী (৫০) নামের এক ঝালমুড়ি বিক্রেতার লাশ উদ্বার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার পংবাইজোড়া গ্রামের ইয়ারচান মিয়ার পরিত্যাক্ত ফসলি জমি  থেকে তার মরদেহটি উদ্বার করা হয়। সে ওই গ্রামের মৃত হায়েদ আলীর ছেলে। পুলিশ লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণ করে। দূবৃত্তর্রা গলায় রশি পেছিয়ে তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায় বলে ধারনা করা হচ্ছে।
 
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে তফিজ উদ্দিন  ব্যবসার কথা বলে হাসমত আলীর কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা ধার নেন। হাসমত টাকা চাইতে গেলে তফিজ উদ্দিন নানা অযুহাত দিয়ে কথা বলে। সোমবার বিকেলে হাসমত আলী পুনরায় তফিজ উদ্দিনের কাছে টাকা চাইতে যায়। এ নিয়ে হাসমত আলীর সাথে তফিজ উদ্দিন এর সাথে পংবাইজোড়া পাকা রাস্তার মোড়ে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তফিজ উদ্দিন ও রহিম বাদশা মিলে হাসমত ও তার মেয়েকে মারপিট করে। বুধবার বাজারে রহিম বাদশা আবারও হাসমত আলীর সাথে কথা কাটাকাটি করে।  বিষয়টি সমাধানের জন্য কথা বলে রাত ৮টার দিকে কামাল হাসমতকে তার বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর রাতে বাড়ী ফিরে আসে নাই।
 
নিহতর স্ত্রী সোনা ভানু বলেন, বুধবার রাত ৮টার দিকে কামাল বাড়ি এসে আমার স্বামীকে ডেকে নিয়ে যায়। সে আর রাতে বাড়ি ফিরে আসেনি। বৃহস্পতিবার ভোরে হাসমত আলীর লাশ ইয়ার চানের জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয় আসু মিয়ার স্ত্রী নবীয়া বেগম হাসমতের বাড়িতে খবর দেয়। পূর্ব শক্রতার জেরে পরিকল্পিত ভাবে তার স্বামীকে হত্যা  করেছে বলে তিনি দাবী করেন। 
 
নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।

এমএসএম / এমএসএম

বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন

সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার

চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড

প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "

বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী

নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন

টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা

নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি

চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

উখিয়ার বন ধ্বংসের নায়ক শাহিনুর, নেপথ্যে ডিএফও