ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাটে র‌্যাবের অভিযানে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৭-২০২১ বিকাল ৫:৫৮

নওগাঁর ধামইরহাটে র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়ন এলাকা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) ভোররাতে ৯০০ গ্রাম গাঁজাসহ তাদের আটক করেন জয়পুরহাটের র‌্যাব সদস্যরা।

সূত্র জানায়, র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার তৌকির, (ই), বিএন ও ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নেতৃত্বে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টায় ধামইরহাট ইউনিয়নের তেলিপাড়া (আঙ্গুরপাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ৯০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী  মৃত শফির উদ্দিন মণ্ডলের ছেলে মো. ওবায়দুল ইসলাম মণ্ডল (৫০) ‍এবং ওবায়দুল ইসলাম মণ্ডলের ছেলে মো. সাইয়ুম হোসেনকে (২২) হাতেনাতে গ্রেফতার করা হয়।

কোম্পানি কমান্ডার জানান, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল বলে জানায়। এ বিষয়ে ধামইরহাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা