ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি photo চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১০-২০২২ বিকাল ৫:৪৪
'নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্যভাণ্ডার গড়ব'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
 
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সভায় সভাপতিত্ব করেন  মোঃ আনিছুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত), চাঁপাইনবাবগঞ্জ। সভার প্রথমাংশে জন্ম মৃত্যু নিবন্ধন এর প্রয়োজনীয়তা এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে একটি প্রেজেন্টেশন প্রদান করেন ডিডিএলজি মহোদয়।পরবর্তীতে প্রদর্শন করা হয় মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত এ বিষয়ক একটি টিভিসি। 
 
পরবর্তীতে সর্বাধিক গুরুত্বপূর্ণ এ অংশে জেলা প্রশাসক জন্ম মৃত্যু নিবন্ধনে এ জেলার অগ্রগতি, সাফল্য, সমস্যা এবং সমাধানসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরমুহূর্তে এ জেলার অগ্রগতি অক্ষুণ্ণ রেখে এ ক্ষেত্রে সর্বোচ্চ গতিশীলতা আনয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।সভায় জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্ম মৃত্যু নিবন্ধনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এমন আটজন ব্যক্তিবর্গকে সম্মাননা স্মারক প্রদান করেন। 
 
এছারাও সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জণপ্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ বক্তব্য প্রদান করেন।

এমএসএম / এমএসএম

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা