ধামইরহাটে ইজিবাইকে জমজমাট ফেনসিডিল ব্যবসা
নওগাঁর ধামইরহাটে ইজিবাইকে যাত্রী পরিবহনের নামে জমজমাট মাদক ব্যবসা রুখে দিয়েছে থানা পুলিশ। থানা একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল ধামইরহাট পৌরসভার অন্তর্গত মালাহার নামক এলাকায় পুলিশের এই বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ. এ.এস.আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ৭ জুলাই বুধবার ১০টার দিকে সীমান্ত এলাকা থেকে আসামি হামিদুর রহমান ও হেলাল হোসেন একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ছাদে ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্যেশ্যে যাচ্ছিল। বিশেষ কায়দায় রাখা ফেন্সিডিলে পুলিশের চোখকে ফাঁকি দিতে যথারীতি গাড়ীতে ২ জন যাত্রীও তোলে তারা। পথেই আঁড়ি পেতে থাকা থানা পুলিশ মালাহার নামক এলাকার রাস্তায় ৭০ বোতল ফেনসিডিল, ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি মোবাইল ফোনসহ হামিদুর রহমানকে আটক করে। হামিদুর রহমান উপজেলার চকশব্দল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ সময় কৌশলে অপর সহযোগি মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হেলাল হোসেন (৪৫) পুলিশ দেখে চম্পট দেন। এ বিষয়ে ধামইরহাট থানায় ৭ জুলাই রাতে মামলা রুজু করা হয়েছে মামলা নং- ৫। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আটককৃত আসামীকে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে খুব গ্রেপ্তারে পুলিশ মাঠে তৎপর আছে।
এমএসএম / এমএসএম
এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি
দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা
মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ
চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের
মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা
বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান
পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা
তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ
শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী
গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'
বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ
মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি