কর্ণফুলীতে দুই কোটি টাকার ইয়াবাসহ গ্রেফতার ২
চট্টগ্রামের কর্ণফুলীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাব-৭। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরান পল্লানপাড়ার আশরাফ মিয়ার বাড়ির মৃত আশরাফ মিয়ার ছেলে মো. জাহাঙ্গীর (২২) ও একই জেলার উখিয়া থানার সীজারিঘোনা এলাকার মৃত সৈয়দ আলমের ছেলে হেলপার মো. আজিজুল হক। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সোয়া ৬টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৭-এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানের চালক ও সহযোগীকে আটক করা হয়। তাদের দেখানোমতে কাভার্ডভ্যানটি (চট্ট মেট্টো-ট ১১-৪৩৭১) তল্লাশি করে চালকের আসনের নিচে লুকানো অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
তিনি আরো জানান, তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কঠোর লকডাউনের মধ্যেও জরুরি পরিবহনের আওতায় মাছ ও খাদ্যদ্রব্য পরিবহনের আড়ালে উক্ত কাভার্ডভ্যানের মাধ্যমে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, বৃহস্পতিবার মাদকদ্রব্য আইনে আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
Link Copied