ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হারে ‘বাংলা ওয়াশ’ সিরিজ শুরু টাইগারদের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৭-১০-২০২২ দুপুর ১:৪০

পাকিস্তানের কাছে পরাজয় দিয়ে ‘বাংলা ওয়াশ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ’ শুরু করেছে টাইগাররা। শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশ হেরেছে ২১ রানে। পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৮ উইকেটে ১৪৬ রান তুলতে সমর্থ হয়েছে বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে দলীয় ৩৭ রানের মধ্যেই দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ (১০) ও সাব্বির রহমানকে (১৪) হারায় বাংলাদেশ। এরপর ৫০ রানের জুটি গড়েন লিটন দাস ও আফিফ হোসেন। লিটন খেলেছেন ২৬ বলে ৩৫ রানের ইনিংস। লিটনের বিদায়ের পর ‘গোল্ডেন ডাক’ মারেন মোসাদ্দেক হোসেন। দলীয় রান ১০০ হওয়ার আগে সাজঘরে ফিরেন আফিফ হোসেনও। ২৩ বলে ২৫ রান করেন তিনি।

সাকিব আল হাসানের অবর্তমানে অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানও সুবিধা করতে পারেননি, ফিরেছেন ৮ রান করেই। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ২১ বলে অপরাজিত ৪২ রানের কল্যাণে ১৪৬ রান পর্যন্ত যেতে পারে বাংলাদেশ। পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২৪ রানে তিন উইকেট শিকার করেছেন। দুটি উইকেট পেয়েছেন মোহাম্মদ নওয়াজ। এছাড়া শাহনেওয়াজ দাহানি, হারিস রউফ ও শাদাব খান একটি করে উইকেট নেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৫০ বলে  অপরাজিত ৭৮ রানের ইনিংস খেলেন।  তিনে নামা শান মাসুদ করেন ২২ বলে ৩১। অধিনায়ক বাবর আজমের ব্যাট থেকে আসে ২২ রান। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রানের বিনিময়ে দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য মুস্তাফিজুর রহমান। ম্যাচসেরা হয়েছেন রিজওয়ান।

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’