ওরা বাহুবলী ২২ জন!
ডন, সীমান্ত, কমল, তুফান, স্বাধীন, জয়দেব, সুজিত, সুশান্ত, জয়, গনেশ, কার্তিক, বাশু, কার্তিক (বড়), সুদেব, প্রদীপ, শুভ, রাহুল, গোপাল, সুনীল, নিখিল, হৃদয়, বিশা- ওরা বাহুবলী ২২ জন! সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার আদিবাসী পরিবারের সন্তান ওরা। অতীতে ওদের পূর্বপুরুষেরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বিভিন্ন স্থানে পালকিতে বহনের কাজে নিযুক্ত থাকলেও কালের আবর্তনে সময়ের পরিধিতে বর্তমানে ওরা শাহজাদপুর পৌর এলাকায় পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করছে।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্টমাষ্টার’ এর রতন চরিত্রটি শাহজাদপুরের আদিবাসী পরিবারে কোন এক তরুণীকে ঘিরেই আবর্তিত বলে ওদের দাবী। ১৮৯০ সালের ২০ জানুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে এসেছিলেন। সেই সময় কবিগুরুর সাথে হরিজন সম্প্রদায়ের আঁধা যাযাবর আদিবাসী বাগদি শশীনাথ বাগদি, অটোল বাগদি, কেদার নাথ বাগদি ও মুরালি বাগদিসহ ৯ টি বাগদি পরিবারের পরিচয় ঘটে। ওদের সরলতা আর স্বকীয়তাবোধ কবিগুরুকে প্রভাবিত করে এবং কবিগুরু ওদের ভারতের বর্ধমান জেলা থেকে শাহজাদপুরে নিয়ে আসেন। ওই ৯ পরিবারকে কবিগুরু তাঁর পালকি বাহকের কাজ দেন ও বসবাসের জন্য ৩ বিঘা ১৭ শতক জমিও ওদের নামে বন্দোবস্ত দিয়েছিলেন।
বুধবার (৫ অক্টোবর) বিজয় দশমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর পৌর শাখার সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকার প্রথমবারের মতো শাহজাদপুর পৌর এলাকার থানারঘাট করতোয়া নদীর ঘাটে প্রতিমা বিসর্জনের জন্য স্বেচ্ছাসেবীর দায়িত্ব অর্পণ করেন ওদের ওপর। সেই গুরুদায়িত্ব ওরা ২২ জন কাঁধে নিয়ে পৌর এলাকার প্রতিমাগুলো সযত্নে বির্সজন কাজ সম্পন্ন করেন।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর পৌর শাখার বলিষ্ঠ সভাপতি রতন বসাক ও বিপ্লবী সাধারন সম্পাদক মানিক সরকারসহ পৌর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের তদারকি ও নির্দেশনায় স্বেচ্ছাসেবী ওরা বাহুবলী ২২ জন সুন্দর ও সুশৃঙ্খলভাবে ‘মা দুর্গা’সহ সকল প্রতিমাগুলোর বিসর্জন কাজ সম্পন্ন করে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। আগামীতেও ওই ধারা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শাহজাদপুর পৌর শাখার নেতৃবৃন্দ ও ওরা বাহুবলী ২২ জনের নিকট সকলের প্রত্যাশা!
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন