দলের সঙ্গে থেকেও কেন খেললেন না সাকিব?
ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে আজ শুক্রবার মাঠে নেমেছিল বাংলাদেশ এবং পাকিস্তান। তবে প্রথম ম্যাচেই পরাজয়ের গ্লানি নিয়ে মাঠ ছেড়েছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে পায়নি বাংলাদেশ।
দলের সঙ্গে থেকেও তিনি কেন নেই একাদশে, এ নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। বিসিবি জানাচ্ছে, দীর্ঘ ভ্রমণ ক্লান্তি থাকায় তাকে খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট।
ভিসা জটিলতা কাটিয়ে গতকাল লস এ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দলের সাথে যোগ দেন সাকিব। দীর্ঘ এ যাত্রার কারণে আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বিষয়টি।
এর আগে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের দেরিতে দলে যোগ দেওয়ার কারণ জানায়। সেখানে বলা হয়, ‘বৃহস্পতিবার ক্রাইস্টচার্চে দলে যোগ দেবেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ট্রানজিট ভিসা সংক্রান্ত প্রযুক্তিগত কারণে দুই দিন দেরি হওয়ায় বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে ক্রাইস্টচার্চে দলে যোগ দেবেন।’
এদিকে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ হারের পর ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল হাসান সোহান বলছেন উন্নতি আনতে হবে কিছু জায়গায়। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘হতাশ, উইকেট ব্যাটিং করার জন্য ভালো ছিল। আমাদের কিছু জায়গায় উন্নতি আনতে হবে। বোলাররা ভালো করেছে। কিন্তু সেখানেও কাজ করার জায়গা আছে। মিডলে আমরা অনেক উইকেট হারিয়েছি। লিটন-আফিফ এবং ইয়াসির ভালো ব্যাটিং করেছে। তাসকিন ভালো করেছে। এটাই প্রাপ্তি।’
এমএসএম / এমএসএম
আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প
লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক
তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা
এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও
বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট
‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি
১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!
এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ
ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা