ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আবরার ফাহাদের স্মরণ সভায় ছাত্রলীগের হামলা


ঢাবি প্রতিনিধি  photo ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২২ বিকাল ৫:০
বুয়েট ছাত্র আবারার ফাহাদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় ছাত্রলীগ কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের অন্তত ১৩ জন নেতা কর্মী আহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানায় ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
 
জানা যায়, শুক্রবার (৭ অক্টোবর ২০২২) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ। সভাটি রাজু ভাস্কর্যের পাদদেশে বিকেল ৩ টায় শুরু হলে প্রথমে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মো. আলামীন রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে একদল নেতাকর্মী বাধা দেয়। পরে লাঠি সোটাসহ শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ৩০০-৩৫০ জন ছাত্রলীগের নেতাকর্মী হামলা চালায়। 
 
হামলায় ছাত্র অধিকার পরিষদের ১৩ জন নেতাকর্মী আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ঢাবি শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আকরাম হোসেন বলেন, আমরা সুষ্ঠু ভাবে বুয়েটে নির্মম ভাবে হত্যার স্বীকার হওয়া আবরার ফাহাদের তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করছিলাম। কিন্তু ছাত্রলীগ হঠাৎ এসে আমাদের উপর আক্রমণ করে। আমাদের কে নির্মম ভাবে বিনা দোষে মারে। এতে আমাদের ১৩ জন আহত হয়েছে। যার মধ্যে ৫-৬ জনের অবস্থা খুবই গুরুতর। 
 
তবে হামলার বিষয়টি অস্বীকার করে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো জঙ্গীবাদ, মৌলবাদের ঠিকানা হতে পারে না। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের মাধ্যমে জঙ্গী কার্যক্রম পরিচালনা করতে চায়। তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। যা সাধারণ শিক্ষার্থীদের মনে আঘাত হানে। ফলে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিহত করেছে। এ বিষয়ে জানার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে