ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ইউনিয়ন বিএনপির সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে আহত ১০


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ১১:৪৭
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়নে বিএনপির সম্মেলনে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ অক্টোবর) দুপুর ২টায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম  ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষণা করেন। ঘোষিত আংশিক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু, সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম, সম্পাদক আব্দুল মতিন মাস্টার ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বেলাল তালুকদার।
 
নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু ও সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার বিকেল ৩টায় ধুরইল নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জুমার নামাজ শেষ না হতেই থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডলের নেতৃত্বে এই কাউন্সিল অনুষ্ঠানের মঞ্চ দখল করে বক্তব্য দিতে শুরু করে। এ সময় থানা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিমের নেতৃত্বে কাউন্সিলে উদ্দেশ্যে আসা নেতাকর্মীবৃন্দ তাদের নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলেন। অন্যথায় কাউন্সিল স্থান থেকে চলে যাওয়ার জন্য বলেন।
 
তারা আরো বলেন, এ সময় সামান্য হাতাহাতির ঘটনা ঘটলে পুলিশের মধ্যস্থতায় শৃঙ্খলা ফিরে আসে। পরে আমরা মঞ্চ দখলে নিয়ে সংক্ষিপ্ত সময়ে কাউন্সিল সমাপ্ত করি। এ সময় তারা আবারো বাহির থেকে লাটিশোটা নিয়ে সংঘবদ্ধ হয়ে মঞ্চের দিকে আসার চেষ্ঠা করলে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় উভয় গ্রুপের কয়েকজন আহত হয়েছে।
 
অপরদিকে আব্দুল গফুর মণ্ডলের পক্ষের লোকজন সাংবাদিকদের জানান, তাদেরও এই কাউন্সিলের দাওয়াতপত্র দেয়া হয়েছিল। সে কারণেই আমরা কাউন্সিল সফল করতে এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম।
 
তারা আরো বলেন, ১/১১-এর পর থেকে আব্দুল গফুর মণ্ডল উপজেলা বিএনপির সভাপতি থাকা অবস্থায় দীর্ঘ আড়াই বছর এলাকা ছেড়ে অন্যত্র জীবনের ভয়ে পালিয়েছিলেন এবং তার নামে ৮-৯টি মামলাও হয়েছিল। এখন তার নেতাকর্মীদের এই কমিটিতে রাখা হয়নি। সম্মেলন করতে আসা নেতাকর্মীদের লাঠিসোটার আঘাতে আমাদের প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে আটারপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ নওশাদ আলীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।
 
থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, দুই গ্রুপের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হলে পুলিশ সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদের মধ্যে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 
 
সম্মেলনে যোগ দিতে আসেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল হান্নান চৌধুরী, যুগ্ম-আহ্বায়ক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন ও সম্পাদক জাহেদা কামাল, সাবেক উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধান ও সম্পাদক আদনান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীল হোসেন ও সদস্য সচিব শামস মতিন প্রমুখ।
 
এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশগ্রহণ করতে আসেন।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার