ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের সামনে বড় লক্ষ্য


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৩:২৮

বোলারদের লাইন-লেন্থের ঠিকানা খুঁজে পাওয়ার আগেই মারতে শুরু করলেন দুই ওপেনার। পাওয়ার প্লের সর্বোচ্চ ব্যবহার করলেন তারা। বৃত্তের ভেতরে দাঁড়িয়ে থাকা ফিল্ডারদের মাথার ওপর তুলে দিয়ে হাঁকালেন একের পর এক বাউন্ডারি। রান আউটে থামল ভারতের ঝড়ের গতির ব্যাটিং। এরপর নিজেদের খুঁজে পেল বাংলাদেশের বোলাররাও।  

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে ভারতের বিপক্ষে জিততে বাংলাদেশের দরকার ১৬০ রান। ৫ উইকেট হারিয়ে টাইগ্রেসদের সামনে এই লক্ষ্য দিয়েছে ভারতের মেয়েরা।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি ভারত। তবে ওই ওভারে আসে ৭ রান। ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাওয়ার-প্লের ছয় ওভারে তুলেন ৫৯ রান। তখন মনে হচ্ছিল স্কোর ছাড়িয়ে যেতে পারে দুইশ।  

কিন্তু ভারতের রান তোলার গতি ধাক্কা খায় ইনিংসের ১২তম ওভারে এসে। কেবল দুই রান দেন ফাহিমা খাতুন। শেষ বলে রান আউট হন স্মৃতি মান্ধানা। ৬ চারে ৩৮ বলে এর আগে ৪৭ রান করেছিলেন তিনি। সঙ্গী শেফালির সঙ্গে ভুল বুঝাবুঝিতেই মূলত আউট হন তিনি। তবে রিতু মণির থ্রোও ছিল দারুণ।

শেফালিকে পরে আউট করেছেন রুমানা আহমেদ। তার ঝুলিয়ে দেওয়া বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। এর আগে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫৫ রান আসে শেফালির ব্যাটে। ভারতের রান তোলার গতি আর কখনোই প্রথম দশ ওভারের মতো হয়নি।  

এর মধ্যে ১৭তম ওভারে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন রুমানা। পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন রিচা ঘোষ। এরপর শেষ বলে বোল্ড হন কিরান প্রভু নাগভিরা। ইনিংসের একদম শেষ ওভারে ৬ রান দিয়ে দীপ্তি শর্মার উইকেট নেন সালমা খাতুন। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে এই উইকেট পেয়েছেন তিনি। সমান ওভার করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা।  

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’