শাহজাদপুরে বঙ্গবন্ধু সরণি সড়কের নামফলকের সংস্কার শুরু
সিরাজগঞ্জের শাহজাদপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত সড়ক বঙ্গবন্ধু সরণির নামফলকের সংস্কারকাজ শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার আহ্বায়ক মো. মাসুদুল হাসান (মাসুদ)-এর উদ্যোগে ও সার্বিক তত্ত্বাবধানে বঙ্গবন্ধু স্মরণির এ সংস্কারকাজ শুরু হয়েছে। আগামী পরশু (সোমবার) আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু সরণির নামফলকের উদ্বোধন করবেন শাহজাদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনির আক্তার খান তরু লোদী ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জহরলাল হোসেন।
এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শাহজাদপুর পৌর শাখার আহ্বায়ক মো. মাসুদুল হাসান (মাসুদ) জানান, স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য শাহজাদপুরের এ সড়ক ‘বঙ্গবন্ধু সরণি’র নামফলকটি দীর্ঘদিন সংস্কার না করায় ফলকটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন মুজিব সৈনিক হিসেবে বিষয়টি দৃষ্টিগোচর হলে মনে খুব আঘাত পাই। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজ উদ্যোগে এ নামফলকের সংস্কারকাজ শুরু করেছি। এ কাজে পৌর কর্তৃপক্ষ আমাকে উৎসাহ জুগিয়েছে। এজন্য পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী, কাউন্সিলর মো. জহরলাল হোসেনসহ পৌর কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন