ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

ভারতের কাছে বড় হার বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১০-২০২২ দুপুর ৪:৫৪

হেরে যাওয়া অনুমিতই ছিল। পাকিস্তানের বিপক্ষে হারের দগদগে ক্ষত ঠিকই ছিল, তবুও ভারত টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। গ্যালারিতে থাকা কয়েক হাজার দর্শকের অনুপ্রেরণাও কাজে এলো না তাদের বিপক্ষে। পাওয়ার প্লের ছয় ওভারে ভারত তুললো ৫৯ রান, হাঁকালো ৯ বাউন্ডারি। বাংলাদেশ ৩০ রানের সঙ্গে ৪ বাউন্ডারি। দুই দলের পার্থক্য তৈরি হলো এখানেই।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে ৫৯ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ পায় ভারত। জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। ১৬০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই খেলতে হতো আক্রমণাত্মক ক্রিকেট। কিন্তু বাংলাদেশের দুই ওপেনারের ভেতর দেখা গেল না তেমন কিছু। প্রথম বাউন্ডারির জন্য অপেক্ষা করতে হলো ১২তম বল অবধি। নবম ওভারের প্রথম বলে ভাঙল উদ্বোধনী জুটি। স্কোরবোর্ডে তখন ৪৫ রান।

২৫ বলে ২১ রান করে স্নেহা রানার বলে স্মৃতি মান্ধানার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান মুর্শিদা। ৪০ বলে ৩০ রান করেন আরেক উদ্বোধনী ব্যাটার ফারজানা হক। মাঝে ৩ বল খেলে কোনো রান না করেই রান আউট হন রুমানা আহমেদ। রান তোলার তাড়া একটু দেখা যায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির মধ্যে।  ক্রিজে এসে বেশ কয়েকটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু তার ২৯ বলে ৩৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে।  

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারে কোনো বাউন্ডারি হাঁকাতে পারেনি ভারত। তবে ওই ওভারে আসে ৭ রান। ধীরে ধীরে খোলস ছেড়ে বেড়িয়ে আসেন দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। পাওয়ার-প্লেকে কাজে লাগান দারুণভাবে। বৃত্তের ভেতর দাঁড়ানো ফিল্ডারদের মাথার ওপর তুলে দিয়ে হাঁকান বাউন্ডারি। ছয় ওভারে তারা তুলেন ৫৯ রান।  

কিন্তু ভারতের রান তোলার গতি ধাক্কা খায় ইনিংসের ১২তম ওভারে এসে। কেবল দুই রান দেন ফাহিমা খাতুন। শেষ বলে রান আউট হন স্মৃতি মান্ধানা। ৬ চারে ৩৮ বলে এর আগে ৪৭ রান করেছিলেন তিনি। সঙ্গী শেফালির সঙ্গে ভুল বুঝাবুঝিতেই মূলত আউট হন তিনি। তবে রিতু মণির থ্রোও ছিল দারুণ। শেফালিকে পরে আউট করেছেন রুমানা আহমেদ। তার ঝুলিয়ে দেওয়া বলে রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হন তিনি। এর আগে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ বলে ৫৫ রান আসে শেফালির ব্যাটে। ভারতের রান তোলার গতি আর কখনোই প্রথম দশ ওভারের মতো হয়নি।  

এর মধ্যে ১৭তম ওভারে এসে হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করেন রুমানা। পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দেন রিচা ঘোষ। এরপর শেষ বলে বোল্ড হন কিরান প্রভু নাগভিরা। ইনিংসের একদম শেষ ওভারে ৬ রান দিয়ে দীপ্তি শর্মার উইকেট নেন সালমা খাতুন। ভারতের পক্ষে ইনিংসের ইতি টানেন জেমাইমা রদ্রিগেজ। ২৪ বলে ৩৫ রান আসে তার ব্যাট থেকে। ৩ ওভার বল করে ১৬ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সালমা। সমান ওভার করে ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন রুমানা।  

প্রীতি / প্রীতি

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ