মহেশখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালার হাত কেটে নিলেন দুলাভাই
মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ছমিরাঘোনা এলাকায় ঘটনাটি ঘটে আহত ওই যুবক’কে উদ্ধার করে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, এই ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আহত মোঃ শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন তারই ভগ্নীপতি ফেরদৌস। এই ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে শনিবার (৮ অক্টোবর) দুপুরে শাকিল ও ফেরদৌসের মাঝে এনিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ফেরদৌস ও তার ৪/৫ ভাই মিলে শাকিল কে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে।
স্থানীয় ইউপি মেম্বার মোজাম্মেল হক জানান তারা পরস্পর আত্মীয় স্বজন একটি মোবাইল ফোনের বিষয়ে নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছেন শাকিলের বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। পরে তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা হাসপাতালে নিয়ে যায় অবস্থা আশংকা জনক হওয়ায় চট্টগ্রামে প্রেরণ করা হয়েছেন বলে নিশ্চিত করেন তিনি।
এই বিষয়ে মহেশখালী থানার (ওসি) প্রণব চৌধুরী বলেন, একটি মোবাইল চুরিকে কেন্দ্র করে শালা ও দুলাভাইয়ের মধ্যে বিরোধ বাঁধে। পরে এটি স্থানীয়ভাবে মীমাংসা হয়। এই মীমাংসা পছন্দ না হলে দুলাভাই (ফেরদৌস) তার অন্য ভাইসহ শালা (শাকিল) এর হাত কেটে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এই ঘটনায় মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকে পুলিশ কাজ করছে বলেও জানান।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
Link Copied