মেসি-রোনালদোকে পেছনে ফেলে আয়ে শীর্ষে এমবাপ্পে!
বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার এখন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে আয়ে শীর্ষে আছেন ফরাসি ফুটবলার এমবাপ্পে।গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘ফোর্বস’-এর করা এ বছরে বিশ্বের সর্বোচ্চ আয় করা ফুটবলারদের তালিকায় পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে।
'ফোবর্স' এর সর্বশেষ জরিপ অনুযায়ী, ফ্রান্সের বিশ্বকাপজয়ী ২৩ বছর বয়সী এই তারকা চলতি মৌসুমে ১২৮ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন।
এমবাপ্পের পিএসজি-সতীর্থ মেসি আছেন তালিকার দুইয়ে। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড ১২০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবেন। ১০০ মিলিয়ন মার্কিন ডলার আয় নিয়ে তিনে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ উইঙ্গার রোনালদোর।
শীর্ষ পাঁচের বাকি দুই সদস্য হলেন-নেইমার জুনিয়র ও মোহামেদ সালাহ। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের ২০২২-২৩ মৌসুমের আয় প্রায় ৮৭ মিলিয়ন মার্কিন ডলার। আর লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড সালাহর আয় ৫৩ মিলিয়ন মার্কিন ডলার।
গত ৯ বছরে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের তকমা ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলেই। রোনালদো ও মেসির আগে সর্বশেষ তালিকার শীর্ষে ছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক ডেভিড ব্যাকহাম।
২০১৩ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ডেভিড ব্যাকহাম।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ