ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬

পাবনায় বাস-মোটর সাইকেল সংঘর্ষে তিন ছাত্রলীগ নেতা নিহত


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২২ দুপুর ১:২৪

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও বাসের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ছাত্রলীগের তিন নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে কুষ্টিয়া-নাটোর মহাসড়কের ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন (২৪) ও জুমাইঙ্গার গ্রামের আহসান হাবিবের ছেলে, একই ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরেফিন ইসলাম আরিফুল (২৬), ও দেবোত্তর গ্রামের জুমাইঙ্গার গ্রামের আহসান হাবিবের ছেলে এবং ইসতিয়াক আহমেদ (২৫) একই ইউনিয়নের রাণীনগর গ্রামের বাসিন্দা ও ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা। সকলের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার।

ঈশ্বরদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার স্যানাল জানান, তিন বন্ধু মোটরসাইকেলে কুষ্টিয়ায় পথে পাবনার ঈশ্বরদী উপজেলার মুন্নার মোড়ে বিপরীত দিক থেকে আসা রাজশাহীগামী যাত্রীবাহী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইশতিয়াক আহমেদ আশিক ঘটনাস্থলেই মারা যান এবং অপর দু’বন্ধু গুরুতর আহত হন।
আহত সালাউদ্দিন ও আরিফুরকে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে রাজশাহীতে নেয়ার পথে সালাহউদ্দিন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরিফুল মারা যান।আশীষ কুমার স্যানাল আরও জানান, পুলিশ নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বাসটি জব্দ করলেও বাসের চালক-হেলপার পালিয়ে যায়।

এমএসএম / এমএসএম

দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি