ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে চলমান লকডাউনে মানবিক সহায়তা বিতরণ


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৭-২০২১ রাত ৮:৪
বিশ্ব ঘাতক কোভিড-১৯-এর কারণে লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বিধিনিষেধ মেনে শুকনা খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) মধ্যাহ্নে সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানবিক সহায়তা বিতরণ করা হয়।
 
এ সময় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেন, মহামারী কোভিড থেকে যেন মহান রাব্বুল আল আমিন আমাদের রক্ষা করেন। সরকার ঘোষিত লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে এবং সবার কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই আমরা এই ভাইরাসকে প্রতিহত করতে সার্বক্ষণিক চেষ্টা করব। কাউকে যেন না খেয়ে থাকতে না হয় সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের এ সহায়তা প্রদান করেছেন।
 
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা এ উপহারসামগ্রী বিতরণ করেছি। এ খাবার দিয়ে সপ্তাহখানেক এই মানুষগুলো চলতে পারবে। 
 
শুকনো খাবারের মধ্যে রয়েছে- চাল, ডাল, তৈল, চিঁড়া, লবণ, সাবান ইত্যাদি।
 
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ

ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম