শান্তিগঞ্জে আ.লীগের সম্পাদক আতাউরের বিরুদ্ধে একালাবাসীর মানববন্ধন ও ঝাড়ু মিছিল
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া নয়াহাটি এলাকায় নদী ভাঙন কবলিত অসহায় মানুষদের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর নির্মাণে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান কর্তৃক চাঁদা দাবী ও ক্ষমতার অপব্যবহার করে ঘরের কাজ বন্ধ রাখার প্রতিবাদে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
রোববার(৯ অক্টোবর) সকালে আমরিয়া নয়াহাটি এলাকায় অনুষ্ঠিত এই মানববন্ধন এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফয়জুর রহমান, আমরিয়া গ্রামের মুরব্বী কামাল হোসেন, সালাম মিয়া, আব্দুল কাইয়ুম, বাচন মিয়া, মতিন মিয়া, গোলাপ মিয়া, আব্দুল গনী, রফিকুল ইসলাম, সেলিম আহমদ, করিম মিয়া, আব্দুল খালিক,মখলিস মিয়া, আব্দুল জহুর, মোঃ কুতুব উদ্দিন, ময়না মিয়া কাচাই মিয়া, আব্দুল হামিদ, খালেদা বেগম, নাজমা আক্তার, সালেম বেগম, হায়াতুন নেছা, আফতাফুন নেছা, রহিমুন নেছা, মিনারা বেগম, জরিনা বেগম, জাহেরা খাতুন, সাবানা বেগম, সিতারা বেগম, সুফিয়া খাতুন, জুলেখা বেগম, ফাতেহা বেগম, আফিয়া খাতুন, জমিলা বেগম, জেবেদা খাতুন, হাসিনা বেগম, আছিয়া বেগম, সাহিনা বেগম, রুফনা বেগম প্রমুখ।
ঝাড়ু মিছিল পরবর্তী মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ক্ষমতার অপব্যবহার করে আমাদের এলাকার মানুষদের বিভিন্ন হয়রানি করেন। সরকারি টিউবওয়েল, ল্যাট্রিন দিয়েও তিনি বিভিন্ন সময় চাঁদা নিয়েছেন৷ সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘরেও তিনি চাঁদা দাবি করেন আমরা অসহায় মানুষ চাঁদা দিতে না পারায় তিনি কাজ বন্ধ করে দিয়েছেন। আমাদের হুমকিধামকি দিচ্ছেন। ঘর না থাকায় ছেলেমেয়ে বিয়ে খুব কষ্টে আছি। তার নির্যাতনে অতিষ্ঠ আমরা। তাই প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও প্রশাসনের কাছে জোর অনুরোধ দ্রুত যেন আতাউর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমাদের ঘরের কাজ দ্রুত শুরু করা হয়।
এমএসএম / এমএসএম
সুন্দরবনে বাঘ ও হরিণ শিকারসহ বনজসম্পদ লুটপাটে জড়িত ১৫০ অপরাধীর তালিকা গোয়েন্দাদের হাতে
নিখোঁজের এক মাস পর সজীবকে মায়ের কাছে ফিরিয়ে দিল পুলিশ
রাজনৈতিক হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজির আহমেদের জামিন
গাছবাড়িয়া কলেজে ঝুকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা
মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
বরখাস্ত হয়েও 'রহস্যময়' পুনঃনিয়োগ!
“রোজ একই টিফিনে শিশুদের অনীহা: বিকল্প খাবারের দাবি বরুড়ার প্রাথমিক বিদ্যালয়ে”
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের মূল্যবান সম্পদ -ডিসি, নরসিংদী
শিবচরে জমি বিরোধে চাচাতো ভাই নিহত, ঘুষির অভিযোগ
বিজয়নগরে কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
Link Copied