ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সোনারগাঁওয়ে প্রধানমন্ত্রীর নামে জমি লিখে দিতে চান এক সেনা সদস্য


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ১:৪৮

এলাকার প্রভাবশালী ও ভূমিদস্যুদের অত্যাচার থেকে রেহাই পেতে নিজের পৈত্রিক সম্পত্তির কিছু অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে লিখে দিতে চান রুহুল ইসলাম নামে এক সেনা সদস্য। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সুখের টেক গ্রামের বাসিন্দা তিনি।

জমিজমার বিরোধকে কেন্দ্র করে দুষ্কৃতকারীরা তার ছোট ভাই রুহুল জামিলকে অপহরণের পর হত্যা করে বলেও অভিযোগ পরিবারটির। এছাড়া তার বড় ভাই অ্যাডভোকেট রুহুল আমিনও জায়গাজমির বিরোধে মানসিক যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মারা যান। গতকাল রোববার (৯ অক্টোবর) সুখের টেক গ্রামে ২০১৫ সালে খুন হওয়া রুহুল জামিলের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এর বিচার চান রুহুলের পরিবারের সদস্যরা ও স্থানীয় এলাকাবাসী।

অনুষ্ঠানে একাধিক গ্রামবাসী অভিযোগ করেন, সোনারগাঁও থানার কাঁচপুর ইউনিয়নের সুখেরটেক মৌজায় বহু মানুষের কয়েক একর জমি অন্যায় ও জোরপূর্বকভাবে দখল করে ইডেন হাউজিং নামে একটি প্রতিষ্ঠান। অন্যের জমিতে জোরপূর্বক বালু ভরাট করে কম দামে বিক্রি করতে ভয়ভীতি দেখায়। অন্যথায় নানাভাবে হয়রানি করে। এমনকি সেনা সদস্য ল্যান্স কর্পোরাল রুহুল ইসলাম (পরিচিতি নং ১৪৪১৫৪২)-এর পৈত্রিকি ভিটা ২২ শতাংশ জমিও বালু ভরাট করে দখলের অভিযোগ করেন কথিত ইডেন হাউজিংয়ের বিরুদ্ধে।

প্রকল্প এলাকায় গিয়ে যোগাযোগ করার জন্য ইডেন হাউজিংয়ের কাউকে পাওয়া যায়নি। তবে সেনা সদস্য রুহুল ইসলাম দাবি করেন, ভূমিদস্যুদের সাথে পরাস্ত হয়ে নয়; বরং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতি অগাধ ভালোবাসা থেকেই তিনি ২২ শতক জমিসহ একটি ঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে লিখে দেবেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান