১৮ পাসপোর্টসহ প্রতারক গ্রেফতার
১৮টি পাসপোর্টসহ মো. নাসির হোসেন (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল রোববার (৯ অক্টোবর) বিকেলে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির হোসেন ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আনিসুর রহমানের ছেলে।
সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৪-এর মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. আরিফ হোসেন।
র্যাব জানায়, ঢাকা ও মানিকগঞ্জের মানুষকে বিদেশে লোক পাঠানোর কথা বলে পাসপোর্ট ও টাকা নিয়ে প্রতারণা করে আসছিল নাসির হোসেন। এ ঘটনায় মানিকগঞ্জের সাটুরিয়ার বেশ কয়েকজন ভুক্তভোগী র্যাবের কাছে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে রোববার ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে ১৮টি পাসপোর্ট, ৫ হাজার ২৯০ টাকা এবং সিমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব আরো জানায়, নাসির হোসেন একজন পেশাদার প্রতারক। আইনি প্রক্রিয়া শেষে তাকে সাটুরিয়া থানায় হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied