কুষ্টিয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
সিপিসি-১ (কুষ্টিয়া), র্যাব-১২-এর অভিযানে স্কুলছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি নিজাম মল্লিক গ্রেফতার করা হয়েছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
গত ৪ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর থানাধীন দহকুলা এলাকার তেকনাপাড়া গ্রামে একটি নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। শিশুটিকে গ্রামের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে নবজাতকের মায়ের পরিচয় এলাকায় জানাজানি হযয়।
জানা যায়, ওই গ্রামের ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তার দূর সম্পর্কের নানা চলতি বছরের জানুয়ারি মাসে নিজ বাড়িতে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ৪ অক্টোবর ধর্ষিতা মেয়েটি একটি কন্যাসন্তান প্রসব করে এবং নবজাতককে ধর্ষকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্ষিতার পিতা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৬, তারিখ- ০৯/১০/২০২২, ধারা- ৯ (১), ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২০)। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ফলশ্রুতিতে পলাতক অভিযুক্তকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প, র্যাব-১২-এর অভিযানে গতকাল রোববার (৯ অক্টোবর) রাতে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন কন্দর্পদিয়া গ্রাম হতে ধর্ষণের দায়ে অভিযুক্ত নিজাম মল্লিক (৬৫), পিতা-জোনাপ মল্লিক, সাং-দহকুলা, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে থানায় প্রেরণকরত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied