ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে অ্যাম্বুলেন্স-সিএনজি সংঘর্ষে নিহত ১


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৩:২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের মশিপুর সরিষাকোল বাজারে অ্যাম্বুলেন্স ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আসাদুজ্জামান (৪৫) নামে এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার (১০ অক্টোবর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া অভিমুখী অ্যাম্বুলেন্স ও শাহজাদপুর অভিমুখী মুরগির বাচ্চাবোঝাই সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আসাদুজ্জামান নিহত হন। নিহত আসাদুজ্জামান সিরাজগঞ্জ সদর থানার গজারিয়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত আসাদুজ্জামানের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম নিশ্চিত করেছেন।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন