বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত
সিরাজগঞ্জের শাহজাদপুরে শিক্ষার অগ্রসরে যার অসামান্য অবদান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একজন সৈনিক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, রবীন্দ্র গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সর্বজনশ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর নাছিমউদ্দিন মালিথার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) সকালে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদ এক অনুষ্ঠানমালার আয়োজন করে।
সকাল সাড়ে ৯টায় পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ড ওয়ারেছিয়া কবরস্থানে প্রফেসর নাছিমউদ্দিন মালিথার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জের পুলিশ সুপার মো.. আরিফুর রহমান মণ্ডল, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদী প্রমুখ।
প্রফেসর নাছিমউদ্দিন মালিথা পরিষদের আহ্বায়ক শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- প্রফেসর নাছিমউদ্দিন মালিথার ছেলে চকর মালিথা, মেয়ে বৃষ্টি মালিথাসহ পরিবারের অন্য সদস্যরা।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন