ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শিমুলিয়া ঘাটে সাংবাদিকের ওপর সন্ত্রাসীদের হামলা


তাজুল ইসলাম রাকিব, লৌহজং photo তাজুল ইসলাম রাকিব, লৌহজং
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৪:৫২

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মাদকের ব্যবসা, জুয়া খেলা এবং ঘাটে আসা দর্শনার্থীদের হয়রানির প্রতিবাদ করায় দৈনিক সমকালের লৌহজং প্রতিনিধি ও লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। গতকাল রোববার দুপুর সোয়া ১২টার দিকে শিমুলিয়া ঘাটের ৩ নম্বর লঞ্চঘাটের যাত্রী ছাউনিতে সন্ত্রাসীরা এ হামলা চালায়।

এ সময় সন্ত্রাসীরা সাংবাদিক ঝিলুর ক্যামেরা কেড়ে নেয় এবং চিহ্নিত সন্ত্রাসী সুমন মাদবর ও শামীম মাদবর দলবল নিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে সন্ত্রাসীরা ঝিলুকে লঞ্চঘাটের ঘাটের দিকে টেনে নিয়ে যেতে থাকে এবং বলতে থাকে- ওকে (ঝিলু) আজ মেরে লঞ্চ থেকে লাশ নদীতে ফেলে দেব। এ সময় ঝিলুর আর্তচিৎকারে লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

সাংবাদিক ঝিলু জানান, তাকে হামলার আগে সুমন মাদবর ও শামীম মাদবরের নেতৃত্বে ঘাটের যাত্রী ছাউনিতে জুয়া খেলা চলছিল। জুয়া খেলার ছবি তোলায় সুমন-শামীমসহ ৮-১০ জন দলবদ্ধভাবে তার ওপর হামলা চালায়। ঝিলুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় পদ্মা সেতু উত্তর থানায় মামলা করা হয়েছে।

ঝিলুর উপর হামলায় নেতৃত্বদানকারী সুমন মাদবর ও শামীম মাদবর কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মতি মাদবরের ছেলে।

সমকাল প্রতিনিধি ঝিলুর ওপর হামলার ঘটনায় মুসীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সাবেক সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, প্রবীণ সাংবাদিক অলক কুমার মিত্র, নাছির উদ্দিন আহমেদ জুয়েল, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সেক্রেটারি সমিতির (বাপসা) সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, লৌহজং প্রেসক্লাবের সহ সভাপতি তাজুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মো. শওগত হোসেন নিন্দা প্রকাশ করেছেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। 

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়