ধামরাইয়ে মিথ্যা মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের মামুরাসহ সাতটি গ্রামের সংখ্যালঘু জেলে কৃষকদের বসতবাড়ি থেকে উচ্ছেদ, কৃষিজমি ধ্বংস ও কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের সদস্য ও এলাকাবাসী।
সোমবার (১০ অক্টোবর) শত শত এলাকাবাসী উপজেলা ও ভূমি অফিস সামনে এ মানববন্ধন করেন। এ সময় মানববন্ধনকারীরা যাত্রাবাড়ী থেকে একটি মিছিল বের করে উপজেলা চত্বরে শেষ করে বক্তব্য প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা অবৈধ আকসিক নগরের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার, শাস্তি,ফাঁসির ও আকসিক নগরে দখলকৃত বসতবাড়ি, ফসলি জমি ফিরে পাওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- কুল্লা ইউনিয়ন কৃষক ঐক্য সংগঠনের কৃষক মরণ চন্দ্র রায়, ইউপি সদস্য মো. পলান আলী, নজরুল ইসলাম, আফসান আলী, মনির হোসেন, বদরুল সরদার (বদু), জেসমিন আক্তার, আরতি, মুনসুর আলী, আরমান আলী প্রমুখ।
এমএসএম / জামান
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ