রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শবনম ওয়েল মিলস নামে একটি তেল কারখানার রিফাইনারিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার তারাব পৌরসভার তারাব এলাকায় এ অগ্নিকান্ডের ঘটে। প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, শবনম ওয়েল মিলস কারখানাতে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে কারখানার তেলের প্লান্টের রিফাইনারিতে হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিস, কাচঁপুর ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ জোন মিলিয়ে ৫ ইউনিট দুই ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে কারখানার মেশিনাজি ও আসবাবপত্র পুড়ে চাই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী বলেন, ৩’শ মেট্রিকটনের ওয়েল রিফানারিতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের র ঘটনা ঘটতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায় নি। পরিস্থিতি স্বাভাবিক আছে।
Aminur / Aminur
সাংবাদিক মেহেদী হাসান বাবুর পিতার ইন্তেকাল
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত