ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চমেক'র প্রকল্প কুমিল্লায় নয়, চট্টগ্রামে করার দাবী ক্যাব'র


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-১০-২০২২ দুপুর ৪:৫৮
চট্টগ্রাম মেডিকেল কলেজ  (চমেক) হাসপাতালের নির্ধারিত নতুন  নিউরোসায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্প কুমিল্লায় স্থাপনের প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত বাতিলের দাবী জানিয়েছে কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার (১০ অক্টোবর)  গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবী জানান চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালে ‘নিউরোসায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন ইউনিট স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন করে চারটি ইউনিট (নিউরোসায়েন্স, অর্থোপেডিক, মানসিক ও স্কিন) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই মাঝে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) সম্পন্ন হয়েছে। তবে এখনো ডিপিপি প্রণয়ন হয়নি। এর মধ্যেই চট্টগ্রামে জায়গা সংকটের কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম তার নিজ গ্রাম কুমিল্লার চান্দিনা উপজেলায় প্রস্তাব করার খবরে আমরা উদ্বিগ্ন।  অবিলম্বে এ প্রস্তাব বাতিল করে চট্টগ্রামে প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানাই। 
 
 ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু, দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ বিবৃতিতে স্বাক্ষর করছেন।
 
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে আরো বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল শুধমাত্র চট্টগ্রাম জেলার জন্য উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠান নয়। রেফারেন্স হাসপাতাল হিসাবে এটি এ অঞ্চলের বিশেষ করে কক্সবাজার, ৩ পার্বত্য জেলা, নেয়াখালী ও ফেনী জেলার সাধারন মানুষের জন্য সর্বশেষ আশ্রয় স্থল। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজের উন্নয়ন মানে চট্টগ্রামের উন্নয়ন নয়। চট্টগ্রাম বিদ্বেষী কিছু মানুষের রোষানলে পড়ে, সরকারের অনেক উন্নয়ন কর্মকান্ড চট্টগ্রামে বাস্তবায়ন হচ্ছে না। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জায়গা সংকটের কথা বলে অন্যত্র এবং নিজের গ্রামের বাড়ীতে এই প্রকল্প স্থানান্তরের হীন প্রচেষ্টা থেকে সরে আসার আহবান জানান।
 
 নেতৃবৃন্দ বলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালটি এতদাঞ্চলের চিকিৎসা ব্যবস্থায় একমাত্র ভরসাস্থল হবার কারনে প্রতিদিন দৈনিক প্রায় ৩ হাজার রোগী ভর্তি থাকেন। হাসপাতালে অপ্রতুল শয্যা সংখ্যা হলেও রোগীরা বারান্দায় ও মেঝেতে থেকে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। চট্টগ্রামের জরার্জীন চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বারবার মাননীয় প্রধান মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর দৃষ্টি আকর্ষন করলেও আশানুরুপ অগ্রগতি হয়নি। তাই চট্টগ্রাম মেডিকেল কলেজকে ঘিরে প্রকল্পটি বাস্তবায়ন হলে বৃহত্তর চট্টগ্রামের ৫ কোটি মানুষ উপকৃত হবে। একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বেসরকারী মেডিকেল কলেজসমুহসহ অনেক শির্ক্ষাথীরাও প্রকল্প থেকে উপকৃত হতে পারবে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী