ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে নারী ছিনতাইকারী চক্রের সদস্য আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২২ বিকাল ৫:৫৯
মানিকগঞ্জে বেলী আক্তার (৩৭) নামে নারী ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাজিমুদ্দিন বেপারীকান্দি গ্রামের মো. মান্নানের স্ত্রী।
 
জানা যায়, আজ (সোমবার) দুপুরে মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের টিকিট কাউন্টারের পাশে সেবা নিতে আসা এক নারীর সাথে ছিনতাইয়ের ঘটনা ঘটানোর সময় উপস্থিত জনতা ওই নারীকে আটক করেন। এ সময় চক্রের আরেক সদস্য পালিয়ে যায়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে ছিনতাই চক্রের সদস্য বেলী আক্তারকে থানা হেফাজতে নেয় পুলিশ।
 
ভুক্তভোগী নারী লতা বেগম (৫০) জানান, আমি ডাক্তার দেখানোর জন্য টিকিট নিতে লাইনে দাঁড়াই। হঠাৎ করে ওই মহিলা আমাকে বলে দেখেন কে যেন একটি পুঁটলি ফেলে গেছে। মনে হয় টাকার পুঁটলি। এ সময় সে পুঁটলি থেকে একটা চিরকুট বের করে আমাকে দেখায়। পরে বিষয়টি আমি বুঝতে পারি। কেননা, এর আগেও শুনেছি এ রকম ঘটনা। সাথে সাথে আশপাশের সবাইকে ঘটনাটি জানাই। তারপর সবাই ওই মহিলাকে আটক করেন। কিন্তু এ সময় আরেকজন পালিয়ে যায়।
 
আটক নারী বেলী আক্তার জানান, গত তিন দিন যাবৎ তরা এলাকার ইতির সাথে এই ছিনতাই চক্রে যুক্ত হয়েছেন তিনি। তার কাজ হলো বিভিন্ন উপায়ে নিরীহ বোকা স্বভাবের নারীদের সোনার গহনা বা মোটা অংকের টাকার লোভ দেখানো এবং অল্প টাকায় একটা চিরকুট বেচে দেয়া, যা এক ধরনের ধোঁকা দেয়া। এছাড়াও গত পরশু (শনিবার) একই এলাকা থেকে প্রায় দুই হাজার টাকা এই ছলনার আশ্রয়ে তারা ছিনতাই করেছে বলে জানায়।
 
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগে -শিক্ষকে অব্যাহতি

ঠাকুরগাঁওয়ে নিরাপদ সড়ক চাই’র পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী

ঠাকুরগাঁওয়ে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার মৃত্যুদন্ড

আদমদীঘিতে বগুড়া জেলা প্রশাসকের গাইড গাইডারদের মাঝে সনদ বিতরণ

শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত: দরিদ্র চালককে ভ্যানগাড়ি প্রদান

বিদ্যুৎ সাশ্রয়ে কুমিল্লায় মোবাইল কোর্ট, একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

ঘোড়াঘাটে তাসফিয়া হত্যার রহস্য উন্মোচন

রাজারহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি

নাগরপুরে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার জরিমানা

মাদারীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও হত্যার হুমকি,থানায় জিডি

ধামরাইয়ে ড্রেজারে ডাকাতির ঘটনায় ছয় ডাকাত গ্রেপ্তার

কুড়িগ্রামে অরণ্যের ‘সবুজ উৎসব’,অনুষ্ঠিত