যাত্রা
যাত্রা
নাজিরা পারভীনচলছে ছুটে রেলগাড়ি।
বগুড়া ছেড়ে আদিতমারী
যাচ্ছি ছেড়ে বাপের বাড়ি
মনটা তাই ভীষণ ভারী।ছোট্ট বোনের আদর মাখা
ভালবাসায় আগলে রাখা
একবালিশে মাথা রেখে
গল্প করে শুইয়ে থাকা।অসুস্থ মা'র করুণ আঁখি
যায়না ভোলা ভাবতে থাকি
মায়ের কাছে আসবো আবার
সামনে সময় অনেক বাকি।মায়ার বাঁধন যায়না ছেঁড়া
কষ্ট নিয়ে ঘরে ফেরা
বোনের আদর মায়ের দোয়া
সারাটাক্ষণ থাকুক ঘেরা।শহর গঞ্জ গ্রাম পেরিয়ে
সবুজ রাঙা মাঠ এড়িয়ে
চলছে ছুটে হিস্ হিসিয়ে
নানা রঙের যাত্রী নিয়ে।জীবন যেন ছুটে চলা
বগুড়া থেকে সোনাতলা
এমনি পরের স্টেশনে
থেমে গিয়ে আবার চলা।জীবনের এ যাত্রাপথে
কেউবা হেঁটে কেউবা রথে
ছুটছি আমি আমার জীবন
হঠাৎ করেই থামবে পথে।
এমএসএম / এমএসএম
বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গীতিকবি এ ইউ এম ফখরুদ্দীনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
শিশুতোষগল্প “বর্ণাচ্ছন্ন নীরবতা”।
“সিগারেট” তাহেরা আফরোজ
রুনু রুপুর গ্রামের বাড়ি
“বিষের ছায়া মায়ার অরণ্য”
“বৈচিত্র্যময় মাদারীপুর”
পুঁথির পুনর্জাগরণের
“বিরতি” স্মরণিকা চৌধুরী
“অনিন্দ্যর জন্য আকুলতা” জা কি র আ জা দ
“মাটির সুবাস ও আধুনিক নবান্ন” আব্দুল কাদের
“আতঙ্কের ছায়া” হানিফ রাজা
সবার আগে বাংলাদেশ’ স্লোগানে স্মার্ট শিল্পকলা গড়তে চান রেজাউদ্দিন স্টালিন
শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর-এর ১৪টি ছোটকাকু প্রকাশিত
Link Copied