উল্লাপাড়ায় হাত বোমা বিস্ফোরণ : আতংকে এলাকাবাসী
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাত বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটেছে। এঘটনায় আতংকে আছে পুরো এলাকাবাসী। সোমরার (১০অক্টোবার) বিকেলে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর চরিয়াশিকা এলাকায় বালু ব্যবসার সিন্ডিকেটের জের ধরে এ হাত বোমা বিস্ফোরণ এর ঘটনা ঘটে বলে যানা গেছে ।
স্থানীয় ইসমাইল হোসেন জানান, মৃত্যু শাহীন আলমের বাড়ীটি মাস চারেক আগে দুই যুবককে ভাড়া দেয় বাড়ীতে দায়িত্বে থাকা নজরুল ইসলাম। বাসা ভাড়া দেয়ার কিছু দিন পরে ব্যবসায়ীক সিন্ডিকেটের দের ধরে এনে কয়েক যুবক মিলে ভাড়া বাড়িতে আটকে রেখে নির্যাতন করে। মাঝে মধ্যে চিৎকারের আওয়াজ শোনা যেতো। নির্যাতনের এক পর্যায়ে তাদের কাছ থেকে মুক্তিপন আদায় করা হতো বলে আজ জানতে পারলাম।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, সোমবার বিকেলে চরিয়াশিকা এলাকায় বোমা বিস্ফরন খবর পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনার স্থলে যাই। গিয়ে জানতে পারি এই বাড়ীটি ভাড়া নেয় কয়েকটি যুবক। তারা মাঝে মাঝেই সঙ্গবদ্ধ হয়ে কি যেন করতে থাকে যা জানতো না এলাকাবাসী। আজ দুপুরে সিরাজগঞ্জের বালু ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে ডেকে আনে বালু ব্যবসার কথা বলে। এখানে থাকা ৭/৮ জন যুবক তার সাথে দির্ঘ সময় কথা বলার পর তাকে নানা ভাবে ভয় ভিতি প্রদশন ও মুক্তিপন দাবী করলে সাত্তার ও তার সাথে থাকা লোক জনের সাথে দস্তা দস্তির এক পর্যায়ে যুবকরা দুটি বোমা বিস্ফরন ঘটিয়ে পালিয়ে যায়। এসময় বোমা বিস্ফরনে বাড়ীর কেয়ারটেকার নজরুল ইসলাম আহত হয়। পরে র্যাব -১২ তাদের দুজনকে আটক করেছে বলে জানতে পেরেছি। সন্ধায় আব্দুস সাত্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে আমার থানায়।
এদিকে র্যাব ১২ বোম ডিস্পোজল ইউনিট বোমা নিষ্ক্রিয় করন কার্যক্রম চালাচ্ছে ঘটনাস্থলে। তবে কারা ছিলো এই যুবকরা তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে র্যাব ১২ র একদল সদস্যরা। এঘটনায় আহত নজরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এমএসএম / এমএসএম
কালিহাতীতে ৪ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পে ধীরগতি, যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
Link Copied