সুন্দরগঞ্জে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে পুকুরের পানিতে ডুবে যমজ ভাই-বোনের মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান ভাই-বোন যথাক্রমে আমিনুল ইসলাম ও আমেনা আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। তারা উক্ত গ্রামের শাহ্ আলম মিয়ার যমজ সন্তান। খবর পেয়ে থানার এসআই আবু তালেব ঘটনাস্থলে গিয়ে লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করেন। থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) সেরাজুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, খেলতে গিয়ে বাড়ির পাশে প্রতিবেশীর পুকুরের পানিতে পড়ে সেখানেই মারা গেছে যমজ ভাই-বোন। তাদের বয়স দেড় বছর। এ ব্যাপারে কারো কোন অভিযোগ নেই।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল
পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২
Link Copied