ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ছক্কা নেই পাকিস্তানের ইনিংসে, ৮ বছরে প্রথম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ১১:৪৫

মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ইফতিখার আহমেদ কিংবা আসিফ আলীদের মতো তারকায় ঠাসা দল পাকিস্তান। যারা যে কোনও দিন, যে কোনও মাঠে, যে কোনও প্রতিপক্ষের বিপক্ষে ২২ গজে ছক্কা বৃষ্টি নামাতে পারেন। বাউন্ডারির ফুলঝুরি ছোটাতে পারেন। কিন্তু মঙ্গলবার নিউ জিল্যান্ডের হ্যাগলি ওভালে উল্টো চিত্র দেখালো পাকিস্তান। 

স্বাগতিকদের বিপক্ষে ২০ ওভার ব্যাটিং করলেও কোনো ছক্কা নেই পাকিস্তানের ইনিংসে। হ্যাগলি ওভালের মাঠ একপাশে বড়, আরেকপাশে ছোট। সামনে পেছনের দূরত্ব প্রায় সমান-সমান। তবে সব মিলিয়ে মাঠের আয়তন খুব বড় নয়। একটু টাইমিং মেলাতে পারলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত ছক্কা। কিন্তু রিজওয়ান, বাবর, শাদাব, আসিফ আলীরা কেউই কিউই বোলারদের বল সীমানার বাইরে ফেলতে পারেননি। পারেননি বলেই তাদের রানটাও হয়েছে সাদামাটা। মাত্র ১৩০। যে রান নিউ জিল্যান্ড তুলে নেয় ১৬.১ ওভারে, ৯ উইকেট হাতে রেখে। 

ছক্কাবিহীন ইনিংস ক্রিকেট ইতিহাসে খুব বিরল। পাকিস্তানের তো আরও কম। টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার এমন পরিস্থিতির শিকার পাকিস্তান। শেষবার হয়েছিল ২০১৪ সালে। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইয়ে পাকিস্তানের ইনিংসে কোনও ছক্কাই ছিল না। সেবার মাত্র ৯৬ রান তুলেছিল পাকিস্তান। অস্ট্রেলিয়া একমাত্র টি-টোয়েন্টি জিতেছিল ৬ উইকেটে।

আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ড তালিকায় যুক্ত হলো পাকিস্তানের নাম। নিউ জিল্যান্ডে ৭৭ ম্যাচে প্রথমবার ২০ ওভারের ইনিংস সম্পূর্ণ হলো কোনও ছয় ছাড়া। এদিকে হ্যাগলি ওভালে পাকিস্তানের ইনিংসে ছক্কা না হলে কিউইদের ইনিংসে ছয় হয়েছে ছয়টি, যার সবগুলো হয় ফিন অ্যালেনের ব্যাটে।  তার ৪২ বলে ৬২ রানের ঝড়ে স্বাগতিকরা ম্যাচ জিতেছে অনায়াসে।  

প্রীতি / প্রীতি

এল ক্লাসিকোর আগে রদ্রিকে বিশ্রাম দেয়া প্রয়োজন ছিল : ফ্লিক

‘বিদেশের মাঠে ব্যাটিং ব্যর্থতার কারণ স্কিল নয়, মানসিকতা’

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে দেখিয়ে দিলাম, আমরাই সেরা: আশরাফ হাকিমি

৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলের জয়

নারী বিশ্বকাপের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে

আম্পায়ারিংয়ের ‘চুরি’ ধরতে ড্রোন কিনবে বিসিবি

বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

দায়িত্বের সঙ্গে মানসিকতায় বদল চান তানজিদ

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

রজনীকান্তের সিনেমা দেখতে পুরো প্রেক্ষাগৃহ ভাড়া নিলেন স্যামসন

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশকে কী করতে হবে

জরিমানার ৩৫ হাজার টাকা আয় করতে কতক্ষণ লাগবে রোনালদোর