আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে চলছে ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলন
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করেরহাট ও হিঙ্গুলী ইউনিয়ন অংশে ফেনী নদীতে ক্ষমতাসীন দলের এক শ্রেণির লোক নাম ভাঙ্গিয়ে ক্ষমতার দাপটে অবৈধভাবে বালু উত্তোলন করে ধ্বংস করে চলছে ফসলি জমি। সরকারি অনুমতি ছাড়া ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে ফেনী নদীতে চলছে অবাধে দিন-রাতে অবৈধ বালু উত্তোলন।
সরেজমিন দেখা যায়, উপজেলার ১নং করেরহাট ইউনিয়েনের পশ্চিম জোয়ার, কাটাগাং, হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর অংশে প্রায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। প্রতিদিন বালু কাটার শক্তিশালী মেশিন দিয়ে লক্ষাধিক ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, প্রতিদিন বালু কাটার শক্তিশালী মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে প্রতিদিন আমাদের জীবিকা নির্বাহের একমাত্র ৩ ফসলি জমিগুলো চোখের সামনে বিলীন হয়ে যাচ্ছে। প্রতিবাদ করতে গেলে আমাদের ওপর আসে মামলা-হামলা হুমকি।
স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে ভূমিদস্যু ও বালু ব্যবসায়ীরা। অথচ হুমকির মধ্যে পড়ছে ফেনী নদী, বাড়িঘর ৩ ফসলি জমি। রাতের আঁধারে আমাদের ভয়-ভীতি প্রদর্শনের লক্ষ্যে আগ্নেয়াস্ত্রের গোলাগোলির শব্দ শুনতে পাই। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়ে না।
এরমধ্যে ফেনী নদীতে ঘুরতে আসা মাইনুল ইসলাম টিপু নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন- ফেনী নদী একটি ধর্ষিত নদীর নাম। তিনি সেখানে নদীর পূর্বের অবস্থা আর বর্তমান অবস্থাকে বোঝাতে চেয়েছেন।
বালু কাটার বিষয়ে লিজা এন্টাপ্রাইজের স্বত্বাধিকারী সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, আমি আমার ইজারাকৃত অংশে বালু কাটছি। পশ্চিম জোয়ার অংশে কে বা কারা এসে কেটে নিয়ে চলে যায় তা আমার জানা নেই।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বৃহত্তর বালু কমিটির সভাপতির সাথে কথা বললে তিনি জানন, আমার কোনো লোক বালু কাটে না। কে বা কারা কাটে, সে বিষয়ে সাংবাদিককে তিনি খোঁজ নিয়ে প্রশাসনের দারস্থ হতে বলেন।
চট্টগ্রাম জেলার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফেরদৌস আনোয়ার এ বিষয়ে বলেন, নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন ও নাব্যতা সঙ্কট পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।
মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ফসলি জমি কাটা সম্পূর্ণ অবৈধ। এ কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied