ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

অনেক উন্নতি দেখছি : শ্রীরাম


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ২:১৪

তিন জাতির টি-২০ টুর্নামেন্টে ৪টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি খেলে ফেলেছে। দুটিই হেরেছে। আগামীকাল বুধবার ফের স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানরা। ম্যাচের আগের দিন আশার বাণী শোনালেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম।

বাংলাদেশে ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় শ্রীরাম বলেন, ‘প্রতিদিন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে চাই। সবাইকে নতুন নতুন চ্যালেঞ্জ দিচ্ছি। অনেক উন্নতি দেখছি। আমাদের মিডল অর্ডার উন্নতির অনেক ছাপ দেখিয়েছে। হারিফ রউফের বিপক্ষে রাব্বি যেভাবে ফিনিশ করেছে, ট্রেন্ট বোল্টের বিপক্ষে নুরুল যেভাবে ব্যাটিং করেছে- এগুলো ইতিবাচক দিক।’

বোলারদের সম্পর্কে শ্রীরাম বলেন, ‘প্রথম ম্যাচে তাসকিন ভালো বোলিং করেছে। শরিফুল এসে যেমন বোলিং করল, ফিন অ্যালেনকে আটকে রাখল। হাসান (মাহমুদ) চোট থেকে এসে ভালো করেছে। অনেক ইতিবাচক দিক আছে। ফিজ কিছু ব্যাপার নিয়ে কাজ করছে।’

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’