কেশবপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ
যশোরের কেশবপুর উপজেলার কেশবপুরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই ক্রীড়াসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার ও ক্রীড়াসামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম বদরুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. আলমগীর হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু, উপজেলা আনসার ও ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ দাশ, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে উপজেলার ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য ক্রীড়াসামগ্রী প্রদান এবং ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এমএসএম / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান