সলঙ্গায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দুজনকে আটক করেছে র্যাব
সিরাজগঞ্জের সলঙ্গায় ককটেল বিস্ফোরনের ঘটনায় দুজনকে আটক করেছেন র্যাব-১২-এর সদস্যরা। ঘটনাস্থল থেকে ৭টি অবিস্ফোরিত ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) র্যাব-১২ হেডকোয়ার্টারে আয়োজিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মারুফ হোসেন পিপিএম (সেবা)।
ককটেল বিস্ফোরণের ঘটনায় আটককৃতরা হলো- যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর মিলপট্টি এলাকার আল আমিন হোসেন ও ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মালতেপাড়া এলাকার মিকাইল হোসেন।
প্রেস কনফারেন্সে র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. মারুফ হোসেন জানান, শামিম হোসেন নামে এক দুর্বত্ত আল আমিন ও মিকাইল হোসেনকে সাথে নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার চড়িয়া শিকায় একটি বাসা ভাড়া নিয়ে বিভিন্ন ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করে। পরিকল্পনা মোতাবেক সোমবার বিকেলে সিরাজগঞ্জ শহরের এক বালু ব্যবসায়ীকে ব্যবসায়িক আলোচনার কথা বলে ডেকে নিয়ে এসে তাকে আটক করে মুক্তিপণ দাবি করে। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্ব্যত্তরা দুটি ককটেলের বিস্ফারণ ঘটায়। এতে দুজন আহত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে র্যাববসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাতটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে। পরে বোম ডিস্পোজল ইউনিট বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম শেষ করে। অভিযান চালিয়ে আল আমিন ও মিকাইল হোসেনকে আটক করা হয়। তাদের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।
এমএসএম / জামান
কালিহাতীতে ৪ কোটি ৩০ লাখ টাকার প্রকল্পে ধীরগতি, যত্রতত্র ময়লা ফেলায় দূষিত হচ্ছে পরিবেশ
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
Link Copied