ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বাউফলে যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি ভাইরাল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১১-১০-২০২২ দুপুর ৪:৩৪

পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ নেতার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই নেতার নাম মো. রিয়াদুল ইসলাম বাবু। তিনি উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি। তার ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়।

ছবিতে দেখা যায়, একটি ঘরে বসে ইয়াবা সেবন চলছে। যুবলীগ নেতা বাবুর মুখে ইয়াবা সেবনের পাইপ। কেউ একজন তার মুখে ফয়েল ধরে আছেন। আগুনের তাপে গলে ইয়াবার ধোঁয়া পাইপ নিয়ে সেবন করছেন বাবু। ধারণা করা হচ্ছে, ওখানে কয়েকজন ইয়াবাসেবী ছিলেন। তাদের মধ্যে কেউ একজন ছবি তুলেছেন। পরে তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে জানতে চাইলে রিয়াদুল ইসলাম বাবু বলেন, ‘আমি ইয়াবা সেবন করি না এবং এর সাথে জড়িত নই। আমার মুখে ধরিয়ে দিয়ে ওরা ছবি তুলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে’।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন, আমি দেখিনি। যদি ওই রকম কিছু হয়, আমরা আইনগত ব্যবস্থা নেব।

এমএসএম / জামান

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন