দীর্ঘ প্রতিক্ষা শেষে চাম্বল ইউপি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল
দীর্ঘ প্রতিক্ষার পর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০নং চাম্বল ইউনিয়নের কাঙ্ক্ষিত নির্বাচন আগামীকাল বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল সোমবার মধ্যরাত থেকে প্রার্থীদের সব ধরনের নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ করা হয়েছে।
নবম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী গত ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভোটের প্রচারণায় ইভিএম নিয়ে নৌকার প্রার্থীর বেফাঁস মন্তব্যে বন্ধ হয়ে যায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ওই তারিখের ভোটগ্রহণ কার্যক্রম। এরপর গত ১৪ জুলাই নতুন করে নির্বাচনের সময় নির্ধারণ করলেও তাও আদালতের রায়ে বন্ধ হয়ে যায়। ৩ বার নির্বাচন বন্ধ হয়ে যাওয়ার পর অবশেষে সেই কাঙ্ক্ষিত নির্বাচন কাল বুধবার অনুষ্ঠিত হবে।
তবে এ নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠার শেষ নেই প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে। বিশেষ করে ওই ইউপির ২ নম্বর ওয়ার্ড পশ্চিম চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭ নম্বর ওয়ার্ড চাম্বল উচ্চ বিদ্যালয়, ৮ নম্বর ওয়ার্ড উত্তর চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯ নম্বর ওয়ার্ড পূর্ব চাম্বল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সাধারণ ভোটাররা।
উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, সারাদেশের ন্যায় নবম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী চাম্বল ইউনিয়নে বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।
গত ১৫ জুন বাঁশখালী উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটাররা ভোটপ্রদান করলেও চাম্বল ইউপিতে প্রথমবারের মতো ইভিএম ভোট দিতে যাবে ভোটাররা। উপজেলা নির্বাচন কার্যালয়ে থেকে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে ইভিএম। আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৫২ জন, মহিলা ভোটার ১১ হাজার ৭৩৮ জন। মোট ১০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৪ জন। তাদের মধ্যে মুজিবুল হক চৌধুরী (নৌকা), ফজল কাদের চৌধুরী (আনারস), সাহেদা বেগম নুরী (চশমা), এরশাদুর রহমান (মোটরসাইকেল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ৯ জন প্রার্থী অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ, ১৩ জন আনসার সদস্যসহ বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে। ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। কেউ কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে।
এমএসএম / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু
কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ
Link Copied