ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ভুল চিকিৎসায় শয্যাশায়ী রোগী


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১১-১০-২০২২ বিকাল ৫:৩২

ধামরাইয়ের নান্নার বাজারের দেওয়ান ফার্মেসির মালিক ডাক্তার পরিচয় প্রদানকারী ডালিমের বিরোদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলামের চাচাতো ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় ভুয়া চিকিৎসক নামধারী দেওয়ান ফার্মেসির ডালিমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী রোগী উপজেলার নান্নার গ্রামের আইয়ুব আলী ঝড়ু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।

জানা যায়, উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার বাজারে দেওয়ান ফার্মেসির মালিক মো. ডালিম হোসেন নিজেকে একজন ডাক্তার বলে পরিচয় দেন। সম্প্রতি তার ভুল চিকিৎসায় রফিকুল ইসলাম নামে এক রোগী বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে তার চিকিৎসায় মারা যাওয়ার ঘটনাও ঘটেছে, যার জন্য তাকে গুনতে হয়েছে জরিমানার টাকা।

ভুক্তভোগী রফিকুল ইসলাম বলেন, আমার নাক দিয়ে রক্ত পড়ত। আমি গত ২ অক্টোবর ডালিমের কাছে গেলে তিনি গ্যারান্টি সহকারে আমাকে ওষুধ দেন। কিন্তু এতে আমার অবস্থা আরো খারাপ হলে সাভারের এনাম মেডিকেল ভর্তি হই। সেখান থেকে ছুটি পাওয়ার পর আবার ডালিমের কাছে গেলে তিনি আমাকে ইনজেকশন দেন। এতে আমার সারা শরীরে ফোসকার মতো গোটা ওঠে, হাত ফুলে কালো হয়ে গেছে।

এ বিষয়ে ডাক্তার নামধারী ডালিম বলেন, নাক দিয়ে রক্ত পড়ত। এর জন্য তাকে মেডিসিন দেয়া হয়েছে। তাকে ইনজেকশন দেয়ার পর যে সমস্যা হয়েছে সে বিষয়ে আমি এক ডাক্তারের সাথে কথা বলেছি। কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে ইনজেকশনের জন্য ভুক্তভোগীর হাত ফুলে কালো হয়ে গেছে, শরীরে ফোসকা পড়েছে তার কারণ রোগীর রক্তে এলার্জি ছিল। তার ভুল চিকিৎসায় এক রোগী মারা গেছে, এর জন্য তিন লাখ টাকা জরিমানা দিয়েছেন- এমন প্রশ্নে তিনি বিষয়টি অস্বীকার করেন।

সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. তায়েব হোসেন বলেন, রফিকুল ইসলামের শরীরে কালো কালো গুটি দাগ হয়ে গেছে। তার বাম হাত ফুলে গেছে এবং সাধারণ মানুষের মধ্যে প্লাটিনা থাকে দেড় লাভ কিন্তু রফিকুলের আছে তিন হাজার।

তিনি আরো বলেন, তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এমএসএম / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত