ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বগুড়ার শেরপুরে ঘাতক জামাতার ছুরিকাঘাতে শ্বশুরের মৃত্যু


শেরপুর প্রতিনিধি   photo শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯-৭-২০২১ দুপুর ১২:১১
বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নে জামাতার ছুরিকাঘাতে শ্বশুর আসাদুল ইসলাম সরকার (৪০) নামে এক ব্যক্তি খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত আসাদুল ইসলাম সরকার ইউনিয়নের পারভবানীপুর গ্রামের সরকারপাড়ার মৃত ফজলুল হক সরকারের ছেলে। ঘাতক জামাতা সাব্বির হোসেন পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্র।
 
জানা গেছে, বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ৯টার দিকে পারভবানীপুর আমতলা বাজার এলাকায় জামাতা সাব্বির হোসেন তার শ্বশুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশে থাকা লোকজন আহত আসাদুল ইসলাম সরকারকে গুরুতর অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারভবানীপুর গ্রামের শাহিন আকন্দের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে আসাদুলের মেয়ে শিমুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে আসাদুলের মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে সাব্বিরকে বিয়ে করে। কিন্তু আসাদুল মেয়ে-জামাতাকে মেনে নেননি। বেশ কয়েকবার দরবার করে ৪-৫ মাস আগে আসাদুল জামাতা ও মেয়েকে মেনে নেন। এর কিছুদিন পর থেকে জামাতা সাব্বির হোসেন শ্বশুরের কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে জামাতা- শ্বশুরের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে আসাদুল বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আমতলা তিনমাথা নামক স্থানে পৌ‍ঁছলে যৌতুকের টাকা নিয়ে জামাতা-শ্বশুরের মধ্যে ঝগড়া শুরু হয়। এর একপর্যায়ে সাব্বির শ্বশুর আসাদুলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
 
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করছি। আসাদুলের বুকে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার পরপরই সাব্বির পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান