আক্কেলপুরে ঢাকা ফেরত দুই ব্যক্তি ডেঙ্গু জ্বরে হাসপাতালে ভর্তি
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে আসা দুই ব্যক্তির শরীরের ডেঙ্গু জ্বরের জীবাণু শনাক্ত হয়েছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুই ব্যক্তি আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত একজন উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বারইল গ্রামের আবের আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। তিনি ঢাকার মগবাজার এলাকায় রিকসা চালাতেন। অপরজন সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের সেলিম হোসেন মণ্ডলের ছেলে নয়ন হোসেন (২৩)। তিনি ঢাকার উওরা এলাকায় নবনির্মিত একটি ভবন দেখাশোনা করতেন।
রোগী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ঢাকায় ৬-৭ দিন জ্বরে আক্রান্ত থাকার পর সিরাজুল ইসলাম গত সোমবার এবং নয়ন হোসেন গত শুক্রবার আক্কেলপুরে আসেন। জ্বর ও শরীরে ব্যথা থাকায় তারা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের জ্বরের কারণ নির্ধারণের জন্য পরীক্ষা করার পরামর্শ দেন। পরীক্ষার ফলাফলে তাদের শরীরে ডেঙ্গু রোগের জীবাণু শনাক্ত হয়। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় চিকিৎসাধীন। তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ আদনান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির হাসপাতালে ভর্তি থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে পর্যাপ্ত পরিমাণ পানি ও তরলজাতীয় খাবার খেতে হবে। লক্ষ্য রাখতে হবে প্রতি ৬ ঘণ্টায় আক্রান্ত ব্যক্তির সর্বনিম্ন এববার প্রস্রাব হতেই হবে।
তিনি আরো বলেন, জমে থাকা পরিষ্কার পানিও প্রতিদিন ফেলে দিতে হবে। মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে গেলে দিনেও মশারির ভেতরে থাকতে হবে। জ্বর হলে শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে ও চিকিৎসকরে পরামর্শ নিতে হবে। তবে সাধরণ জ্বর এবং ডেঙ্গুজ্বরের মধ্যে পার্থক্য হলো মাথা, মাংসপেশীসহ শরীরের বিভিন্ন অংশে প্রচুর ব্যথা হয় ও ৬ দিন অতিবাহিত হলে শরীরে লাল লাল দাগ দেখা দেয়।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী জানান, পূর্ব থেকেই পৌরসভার পক্ষ থেকে মশা নিধনে স্প্রে করা হয়। এরপরও আক্কেলপুরে দুজন রোগী শনাক্ত হওয়ার পরে তাৎক্ষণিক মশা নিধনে আরো অধিক গুরুত্ব দিয়ে পৌর এলাকার বিভিন্ন স্থানে স্প্রে করা হচ্ছে। এটি অব্যাহত থাকবে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এসএম হাবিবুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। নির্মাণসামগ্রী, ময়লা আবর্জনাসহ মশা জন্ম নেয় এমন স্থান সর্বদা পরিষ্কার রাখতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা
ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ
মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি
পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি
টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯
ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন
অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা
ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত
রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক
মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়