র্যাব পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ১
খুলনায় র্যাব পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে এক যুবক। গত সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানাধীন ছোট বান্দা আমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই হওয়া যুবকের নাম মো. সোহেল (৩৮)। তিনি ছোট বান্দা আমতলা এলাকার বাসিন্দা।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত ৬ অক্টোবর মো. সোহেল ও কামরুল ইসলাম নিজেদের র্যাব পরিচয় দিয়ে মোবাইলে মোসা. নিলুফা ইয়াসমিন নামে এক নারীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। উক্ত চাঁদার টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলবে বলে ভয়ভীতি দেখায় এবং হুমকি দেয়। চাঁদার টাকা নিয়ে লবণচরা থানাধীন মহিরবাড়ি আরজু কালভার্টের ওপর একা আসতে বলেন এবং কাউকে কিছু বলতে নিষেধ করেন। ভিকটিম ভয়ে ছেলের জীবন রক্ষার্থে ১২ হাজার টাকা প্রদান করেন।
নিলুফা ইয়াসমিন পরে জানতে পারেন মো. সোহেল ও মো. কামরুল ইসলাম নামে কোনো ব্যক্তি র্যাবের সদস্য নন। পরে বাদী হয়ে হয়ে লবণচরা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় গত সোমবার সন্ধ্যায় র্যাব-৬-এর একটি অভিযানিক দল লবণচরা থানাধীন ছোট বান্দা আমতলা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি মামলার আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত