ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে ইয়াবাসহ কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২২ দুপুর ১১:৩৫

মানিকগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মো. ইকবাল হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (১১ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার পাঞ্জনখাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন ওই এলাকার মৃত ভেটকু মিয়ার ছেলে। আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন। বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোশাররফ হোসেন।

তিনি জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান (পিপিএম-বার)-এর দিকনির্দেশনায় গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই আসাদ মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইকবাল হোসেনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার